বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় জোড়া হত্যা কান্ডের জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

শেখ মিলটন, ষ্ট্যাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

শেখ মিলটন ষ্ট্যাফ রিপোর্টারঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে জোড়া হত্যা কান্ডের জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ১১ই সেপ্টেম্বর (বুধবার) রাতে ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফায়েক মাষ্টারের বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়। বীরমুক্তিযোদ্ধার পরিবারের সাথে কথা হলে তারা জানান, গ্রামে সামাজিকভাবে দল করলেও এই হত্যাকান্ডের সাথে তাদের পরিবারের কেউ জড়িত ছিলোনা।

প্রকাশ থাকে যে ওই দিনই সকালে মাহমুদ গ্রুপের সন্ত্রাসীদের হামলায় একই গ্রামের জিয়াউর শেখ ও মিরান শেখ নামে আপন দুই ভাই নিহত হয়। এই ঘটনার পর ওই এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এদিকে নিহতদের পরিবার জানান, পরিবারের দুই সদস্যকে হারিয়ে তারা শোকাহত। হত্যাকান্ডের পর কে বা কারা অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তা আমাদের জানা নেই।

এই বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যা কান্ডের ঘটনায় বিছিন্ন দুই একটি ঘটনা ঘটতে পারে। শান্তি রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin