
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙা গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগঠনের কাজে ব্যস্ত সময় পার করছেন নড়াইল জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও সাবেক ইউপি সদস্য শিকদার মেহেদী হাসান। বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত হয়ে অসংখ্য মিথ্যা মামলায় পড়ে এলাকা ছাড়া হন তিনি। ৫ আগষ্ট সৈরাচারের পতনের পর ৬ আগষ্ট এলাকায় আসেন শিকদার মেহেদী হাসান। ১৩ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মেহেদী হাসান বলেন, আগামীতে দল নির্বাচনে আসছে তাই দলকে সুসংগঠিত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছাড়া এলাকার আপামর জনগনের শান্তি নিশ্চিত করতে দলীয় লোকজন নিয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করেছেন বলে জানান।

মেহেদী হাসান আরো বলেন ইউপি সদস্য থাকা কালীন তিনি আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে পরিষদে যেতে না পারায় এলাকায় কাজ করতে পারেন নি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় আগামীতে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নিজ এলাকার মোঃ জিয়াউর রহমান, ইয়াছিন আরসফাত, আঃ হাই শিকদার, মুক্তার মোল্যাসহ আরো অনেকে।