
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় আব্দুর রশিদ শিকদার (৪২) ও শাকিল মোল্লা (১৯) নামের দুইজনকে আটক করেছে পেড়লী ক্যাম্পের পুলিশ। ১৫ জুলাই (সোমবার) রাতে পেড়লী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠের পুর্ব পাশ হতে তাদেরকে আটক করা হয়। আটক আব্দুর রশিদ শিকদার যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের মৃত জালাল শিকদারের ছেলে ও শাকিল মোল্লা কালিয়া থানার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে ক্যাম্প ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ধৃত আসামিদের কাছ থেকে ১৫ পুরিয়া হিরোইন (ওজন ১ গ্রাম) উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।