রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে নির্মানাধীন ৮টি অবৈধ কয়লার চুল্লী বন্ধে দাবিতে উপজেলা প্রশাসনে অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার পাটনা দক্ষিন পাড়া মসজিদ সংলগ্ন নদীর তীরে ৮টি অবৈধ কয়লার চুল্লি নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিবেশ বিপর্যয়ের আশংকায় ৩০ সেপ্টেম্বর (বুধবার) সচেতন মহলের পক্ষ থেকে ওই গ্রামের বশার খান অবৈধ কয়লার চুল্লি উচ্ছেদের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে বিকেলে গিয়ে নির্মাণ শ্রমিকদের মাধ্যমে জানা যায়, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের তারেক মোল্যা এ অবৈধ চুল্লী পরিচালক হিসাবে আছেন।

অভিযোগকারী বশার খান ও নড়াগাতী থানার জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, স্থানীয় শরিফুল মোল্যাসহ অনেকে বলেন, এসব চুল্লিতে প্রতিদিন বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হয়। এর ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দুষিত হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বে স্থানীয় বাসিন্দারা। চুল্লিগুলো থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও নদীর পরিবেশ ও ক্ষতিগ্রস্ত হবে। ধোঁয়ার কারণে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে। এছাড়া মূল্যবান গাছ কেটে কয়লা উৎপাদনের কারণে পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়বেে বলে অভিযোগ স্থানীয়দের।
তাই এই অবৈধ কয়লা চুল্লীর নির্মান কাজ বন্ধ করতঃ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, এ বিষয়ে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin