বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে গুনিজন সংবর্ধনা সভায় দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেলকে সংবর্ধনা প্রদান।

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৫০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে গুনিজন সংবর্ধনা সভায় সংবর্ধিত হয়েছেন দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন। ১৩ জুলাই (শনিবার) বিকেল ৫ টায় থানার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পিঠ হাইস্কুলে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্কুলে এ্যাডহক কমিটির সাবেক সভাপতি শেখ মেহেদী হাসানের পরিচালনায় এবং ইকলাছ কাজীর সঞ্চালনায় ও ওই স্কুলের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, জেলা পরিষদ সদস্য খান শহীন সাজ্জাদ পলাশ, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান, অত্র স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেলকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে স্কুলের কৃতিত্ব তুলে ধরেন।
দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি তীরের মানুষ তিনি এবং আমরা একই জনপদের মানুষ আখ্যা দিয়ে শিঘ্রই উভয়ের দুরত্ব ঘোচাতে মধুমতি নদীতে একটি ব্রীজের ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া অত্র স্কুলের সাফল্যজনক ফলাফলের ভুয়সী প্রশংসা করে অন্যন্য স্কুলকে অনুকরণ করার নির্দেশনা প্রদান করেন।

পরিশেষেঃ সভাপতির বক্তব্যে হাজী ফরিদ আহমেদ শিকদার বলেন, বর্তমান সমাজে মাদক ও ইভটিজিং দুটি মারাত্মক ব্যধি। এ থেকে পরিত্রান পেতে প্রত্যেককে সচেতন হতে হবে এবং এদেরকে দেখা মাত্র থানায় অবগত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin