বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত মোল্লাহাট উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৩২ Time View

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানা। এ নিয়ে টানা তৃতীয়বার নির্বাচিত হন তিনি।

শুক্রবার ৩১ মে, সকালে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শাহিনুল আলম ছানা।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, নবনির্বাচিত মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin