বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

রাসেল বিশ্বাস, ভাঙ্গা,ফরিদপুর।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬৯৭ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মাসিক আইন শৃঙ্খলা সভা সোমবার (১৩ মার্চ ২৩) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদ ও প্রশাসনের সমন্বয়ে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্যের ক্রয় বিক্রয় ক্ষেত্রে বিশেষ মনিটরিং এর উপর ব্যাপক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ মহসীন রেজা, মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক মজিবুর রহমান, এটিএম ফরহাদ নান্নু, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুর রহমান, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাস্নাত দুদু মিয়াসহ আইন শৃঙ্খলা সভার সদস্যগন।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম ভাঙ্গার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি চিত্র তুলে ধরার পাশাপাশি উপস্থিত সকলকে এলাকার যে কোন ধরণের অপরাধ বা অপরাধীদের সঠিক তথ্য দিয়ে আইনের আওতায় আনার লক্ষে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin