মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলের নড়াগাতীতে ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলাম কে হত্যার চেষ্টা।

নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৭৬ Time View

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলামকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনী। ৮ মার্চ (বুধবার) রাত ৯টায় বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক তরিকুল ইসলাম নড়াগাতী গ্রামের মৃত সিরাজ ফকিরের ছেলে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই দিন রাত পৌনে ৯টার দিকে ওই গ্রামের সমির শেখ নামে এক ব্যক্তি ফোনে জানায়, পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে যোগানিয়া গ্রামের ছবুর তালুকদারের ছেলে জসিম কে অপকর্মের দায়ে আটকিয়ে মারতেছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি নড়াগাতী থানা পুলিশকে অবহিত করে ঘটনাস্থলে পৌছালে, বাবর শেখ(৫৫)সহ, ওই গ্রামের জাফর শেখ (৪৫) পিতা মৃত মঘফুল শেখ, আহম্মাদ বিশ্বাস (৩৫), সামিম বিশ্বাস (৩৮) সুমন বিশ্বাস (৪০), ইমন বিশ্বাস (২২) সর্ব পিতা মৃত মজনু বিশ্বাস, আকাশ শেখ (২১) পিতা জাফর শেখ, খায়রুল শেখ (৩৫) জাজিম শেখ (২৭) উভয় পিতা হোছিয়ার শেখ, রিয়াজুল সরদার (৩৫) পিতা মৃত হানেফ সরদার, হোসাইন কাজী (৩৫) হাচান কাজী (৩৫), উভয় পিতা ওবায়দুল কাজী, আসাদ শেখ(২১) পিতা তয়েব শেখ, মেহেদী শেখ (২১)পিতা হোসেন শেখ, হাফিজুর শেখ (৪০) পিতা খোকা শেখ, বাসার শেখ (২১) পিতা শাহাজান শেখসহ ১৫/২০ জন এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার উদ্দেশ্যে লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিলঘুষি শুরু করে। এ সময় কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও পকেটে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনীর লোকেরা। অতঃপর নড়াগাতী থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়েরের করবেন বলে জানিয়েছেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin