বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের কোড়গ্রামে আজ থেকে শুরু হবে মহানাম সংকীর্তন।

কৃপা বিশ্বাস, নড়াইল।
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৭৪ Time View

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামে আজ ( ৭ মার্চ) মঙ্গলবার শুরু হচ্ছে ১৬ প্রহর ব্যাপী মহা নাম সংকীর্তন অনুষ্ঠান। দেশ মাতৃকা, বিশ্ব শান্তি ও মানব কল্যান কামনায় প্রতি বছরের ন্যায় এ বছর ও কোড়গ্রাম বারোয়ারী মন্দির প্রাঙ্গনে এই মহা নাম সূধা যজ্ঞ অনুষ্ঠান হবে।নাম পরিবেশন করবেন বাগেরহাট জেলার পার্থ সারথী সম্প্রদায়,সাতক্ষীরা জেলার শান্তি মাতা সম্প্রদায়, ঝিনাইদহ জেলার ভক্তের ধূলী সম্প্রাদায়,যশোর জেলার জয় কৃষ্ণ সম্প্রদায়, বাঘারপাড়ার রাধা- কৃষ্ণ সম্প্রদায় ও নড়াইলের গৌর নিতাই সম্প্রদায়। গত কাল সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে এই মহা নাম যজ্ঞের শুভা অনুষ্ঠানের উদ্বোধন হয়। কোড়গ্রাম বারোয়ারী মন্দিরের নামযজ্ঞ কমিটির সভাপতি বাবু দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বাবু খোকন সাহা, মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রবীন্দ্রনাথ অধিকারী,বাবু বিকাশ রায়, সাবেক মেম্বর আনন্দ বিশ্বাস, স্কুল শিক্ষক মিন্টু সরকার, বাবু অরবিন্দু রায়, বাবু রন্জন রায় প্রমুখ, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন স্কুল শিক্ষক শিমুল রায়।
আয়োজক সুত্রে যানা যায়, আজ মঙ্গলবার ( ৭ মার্চ থেকে আগামি ৮ মার্চ বুধবার ২ দিন ব্যাপী কোড়গ্রাম বারোয়ারী মন্দির চত্বরে এই মহা নাম পরিবেশিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin