
নড়াইলে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি:-১৫৩১) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
০৪ ফেব্রুয়ারি(শনিবার)সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে এ ভোট গ্রহন। নতুন ও পুরাতন দিয়ে জেলায় মোট এবার ভোটারের সংখ্যা ৩২৮৪ জন।
তথ্য সূত্রে জানা যায় আগে থেকেই নড়াইল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও মুলত ভোট শুরু হয় বাকি ৬টি পদে। বাকি ৭টি পদে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীতা না থাকায় সিলেকশন হয়ে যায়।
রাত ৯ টার দিকে বাকি ছয়টি পদের নির্বানী ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দতা করে রেজাউল ইসলাম ছাতি মার্কা নিয়ে বিপুল ভোটে জয়লাব করেছেন। ও সহসভাপতি সুজন গোস্বামী দেওয়াল ঘড়ি নিয়ে বিজয় লাভ করেছেন। অন্যদিকে সাধারন সম্পাদক পদে দুইজন প্রতিদন্দিতার মধ্যে বিজয়ী হন মাছ মার্কায় মোহাম্মদ ছমির মোল্লা।
অন্যান্য দের মধ্যে প্রচার সম্পাদক পদে মোরগ মার্কায় নিয়ে বিজয়ী হন মোহাম্মদ জিয়ারুল ইসলাম। এবং সদস্য পদে ১ম স্থানে বিজয়ী হন মো: রুবেল,২য় স্থানে বিজয়ী হন মো: জুয়েল, ৩য় স্থানে বিজয়ী হন মো: অছিকুল,৪র্থ স্থানে বিজয়ী হন মো: লালটু, ও ৫ম স্থানে বিজয়ী লাভ করেন মো: বাবুল শেখ।