শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে দশ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৬২৫ Time View

বাগেরহাটের মোল্লাহাটে ১০কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার ভোররাত ৪টার দিকে থানার অদুরে গাড়ফা নিলের মাঠ সংলগ্ন পাকা সড়ক থেকে এ গাঁজাসহ মাদক কারবারিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ০১। ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক (২১) ও তার স্ত্রী ০২। সুমাইয়া আক্তার (১৯), তারেকের পিতার নাম আব্দুল কাদের, গ্রাম-দুতিয়ার দিঘীরপাড়, থানা কুমিল্লা কোতোয়ালি, জেলা কুমিল্লা, সুমাইয়ার পিতার নাম (মৃত) নাসির উদ্দিন, ০৩। শিহাব উদ্দিন ওরফে রেজবুল (৪৮), পিতা সাহেব আলী ফকির, গ্রাম গাড়ফা চরপাড়া, ০৪। শিকদার তরিকুল ইসলাম পান্নূ (৪০), ও তার স্ত্রী তানিয়া বেগম (৩২), উভয় গ্রাম গাড়ফা, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, বেশকিছু দিন ধরে ইলিয়াস কাঞ্চন ওরফে তারেক ও তার স্ত্রী সুমাইয়া আক্তার অত্যন্ত কৌশলে মোল্লাহাটে মাদক কারবারিদের কাছে গাঁজা (মাদক দ্রব্য) সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাত ৪টার দিকে মোল্লাহাটের গাড়ফা গ্রামের মাদক কারবারি শিহাব উদ্দিন ওরফে রেজবুল, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম পান্নু ও তার স্ত্রী তানিয়া বেগমের কাছে ১০কেজি গাঁজা সরবরাহ করছিল। এমন সময় থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত মাদক কারবারি দুই দম্পতিসহ ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক বুধবার বিকাল ৩টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin