বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

এ কেমন বাবা গাছে ঝুলিয়ে ৮ মাসের শিশুকে হত্যাচেষ্টা।

মোঃ আজিজুর বিশ্বা,লোহাগড়া, নড়াইল।
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৯ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পাষান্ড এক পিতার বিরুদ্ধে মধ্যযুগীয় কায়দায় ৮ মাসের শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ২৭ ফেব্রয়ারী সোমবার বিকালে রঘুনাথপুর গ্রামের দাউদ শেখের ছেলে মোঃ মামুন শেখ তার নিজ বাড়িতে ৮ মাসের শিশু আল হাবিব কে আম গাছে ঝুলিয়ে নির্যাতন করে এবং তার ১ম স্ত্রী কুলসুম বেগমকে বাশের লাঠি দিয়ে মারপিট করে কালো নীলা ফুলা জখম করে ।

এ সময় আসামি মামুনের পিতা দাউদ শেখ প্রতিবেশীদের নিয়ে ওই শিশুকে উদ্ধার করে। আরো জানা যায় মামুন ১ম স্ত্রীর অনুমতি ছাড়া ফরিপুরে ২য় বিবাহ করেন।

সেই থেকেই ১ম স্ত্রী ও ছেলে মেয়েদের নির্যাতন করতে থাকে পাষন্ড মামুন।

এঘটনা এলাকাবাসী লোহাগড়া থানা পুলিশকে জানালে পুলিশ নির্যাতিত শিশু আল হাবিবকে উদ্ধার করে এবং অভিযুক্ত মামুনকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin