শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইলে চাঁদা বাজির অভিযোগে বাস শ্রমিক গ্রেফতার,গাড়ি চলাচল বন্ধ।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২৭ Time View

নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি:-১২৯৫ এর একজন সদস্য শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে আটক।

২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত গভীর রাতে নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ভওয়াখালী গ্রামের লুৎফর রহমানের ছেলে খোকন মোল্লা ওরফে ভাংড়ী খোকন সহ সাকিব নামের দুজনকে চাঁদা বাজির অভিযোগে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়একদিন আগে থেকে নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের চাঁদা তোলা নিয়ে জেলা প্রশাসনের সাথে বাক-বিতন্ডা চলে আসছিল। জেলা প্রশাসন থেকে কয়েক দফা আল্টিমেটাম দেওয়া হচ্ছিল মেন সড়ক থেকে গাড়ি থামিয়ে কোন চাঁদা আদায় করা যাবে না। নিদিষ্ট স্থান নতুন টার্মিনালের ভেতর থেকে টাকা আদায় করতে হবে।

এ অবস্থায় বাস শ্রমিক ইউনিয়নের কতৃপক্ষ প্রশাসনের নির্দেশ অমান্য করে পূনরায় আবার ও রাস্তায় গাড়ি ঠেকিয়ে চাঁদা আদায় করায় গতকাল দিবাগত রাতে রাস্তায় গাড়ি থামিয়ে খোকন মোল্লা ও সাকিব চাঁদা আদায় করছিল। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাস শ্রমিক খোকন ও সাকিবকে গ্রেফতার করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার আজ গ্রেফতার কৃত আসামি খোকন ও সাকিবের মুক্তির দাবিতে নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক এর নির্দেশে সকল ধরনের গাড়ি বন্দ করে দেয় বাস শ্রমিক’রা। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে গাড়ি বন্ধ করার বিষয়ে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি বিপ্লব বিশ্বাস বিলোর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা বাংলাদেশ সরকারের সকল নিয়ম কানুন মেনে ট্রেড ইউনিয়নের রেজিষ্ট্রেশন করেই শ্রমিক দের ভাতা ও চিকিৎসার সহযোগিতা করার জন্য চাঁদা নিচ্ছি।

এবিষয়ে বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমাদের কোন দোষ নেই। বরং জেলা প্রশাসন তাদের খামখেয়ালী পনায় চাঁদা বাজির অভিযোগ এনে শ্রমিক দের গ্রেফতার করেছে। তাই আমরা শ্রমিক ইউনিয়নের সাথে একমত পোষণ করে এবং গ্রেফতার কৃতদের মুক্তির দাবিতে গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin