বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১

বাহারুল ইসলাম বাহার, চরফ্যাশন, ভোলা।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৬ Time View

ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আবু তাহের সর্দার (৫০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আব্দুুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের সর্দার ওই এলাকার মোতালেব সর্র্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আবু তাহের সর্দার নারিকেল গাছে উঠে ডাল কাটতে গেলে একটি ডাল বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পুড়ো গাছ বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় গাছের উপর তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন ও থানায় খবর জানালে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin