বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল পুরাতন বাসটার্মিনাল থেকে ৮ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৮ Time View

নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে মান্না (২৫) নামে এক ইয়াবা মাদক কারবারি কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার কৃত মান্না সদর পৌর এলাকার দুর্গাপুর ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার আহম্মদ খানের বড়ো ভাই মোহাম্মদ খানের ছেলে।

২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে পুরাতন বাসটার্মিনাল এলাকায় গাড়ির কাগজপত্র চেক করতে মান্নার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় মান্না গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। এবং তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে পরে তার দেহ তল্লাসি চালায়। এবং তার জুতার মধ্যে লুকিয়ে রাখা ৮ পিচ ইয়াবাসহ ব্যবহৃত আরটি আর মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

পরে থানায় নিয়ে এসআই সুজাত গ্রেফতার কৃত ইয়াবা ব্যাবসায়ী মান্নার কাছে জানতে চাইলে তখন সে সাংবাদিক দের সামনে পুলিশ কে জানায় ডুমুর তলা গ্রামের ফটিকের ছেলে শামিম আমাকে এই ইয়াবা দিয়েছে রেল প্রোজেক্টের ইনচার্জের কাছে দেওয়া জন্যে।

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুর রহমান গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, মান্নার বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এবারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রকৃয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin