শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লোহাগড়ার ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ।

মোঃ আজিজুর বিশ্বা,লোহাগড়া, নড়াইল।
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩০ Time View

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ইতনা চৌরাস্তা বাজারে ইতনা গ্রামের মিজান এর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সরজমিন ঘুরে দেখা যায় ইতনা গ্রামের কসাই ওমর কে মাংস বিক্রি করতে, মাংসের বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন আমি গরুটি গ্রাম্য পশু চিকিৎসক মিজান এর নিকট থেকে কিনেছি,কিন্তু কসাই ওমর গরু অসুস্থতার কথা তিনি এড়িয়ে যাই।

এর পরে পশু চিকিৎসক মিজান এর সাথে কথা হলে তিনি সত্য ঘটনা জানিয়ে দেন এবং বলেন ওই গরুটি ৩/৪ দিন আগে কসাই ওমরের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকায় কিনেছিলেন,গরুটি কেনার পর থেকে কিছু না খাওয়া দাওয়ার কারণে গতরাতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে তখন ওমরদের খবর দিয়ে গরুটি তারা জবাই দিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন জানান এই গরুটি গাভী গরু কয়েকদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে ও কয়েকজনের কাছে বেচা কেনা হচ্ছে এবং পশু ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, এই অসুস্থ গরু কিভাবে তারা জবাই দিয়ে মাইকিং করে বিক্রি করছে।

এ সময় স্থানীয় কয়েকজন মুরব্বিদের সঙ্গে কথা বললে তারা গরুটি অসুস্থ সেই কথা স্বীকার করেন। এবং আরো কয়েকজন জানান কিছুদিন আগে ওমর একটি মরা গরু জবাই করে মাংস বিক্রি করেছিল

এবিষয়ে ইতনা চৌরাস্তা বাজার কমিটির সভাপতি ডেকোরেটর রেজাউল এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এর আগেও ওমর এই ধরনের ঘটনা ঘটিয়েছে শুনেছি এবার আমরা বাজার কমিটি বসে এর একটি কঠিন পদক্ষেপ নিব।

এরকমটি ঘটনা যাতে না ঘটাই এমনটাই প্রত্যাশী স্থানীয় লোকজনের।

এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin