
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকারচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের সেনা সদস্য ফ্লিম ষ্টাইলে কুপিয়ে গুরুতর যখম করেছে এক পুরুষ ও নারীকে।
অভিযোগ ও স্বজন সুত্রে জানাযায় গত কিছু দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এর ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারী বিকালে ওই গ্রামের আছাদ বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩২) সেনা সদস্য ফ্লিম ষ্টাইলে ২ টি মোটর সাইকেল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দিদার বিশ্বাসের ছেলে জিন্নাত বিশ্বাস (৩৪), পিজন বিশ্বাস (২৪) ও রশিদ বিশ্বাসের ছেলে দিদার বিশ্বাস (৫৫)কে নিয়ে উত্তর লংকারচর গ্রামের মৃত শাহ আলম মুন্সির ছেলে সফিকুল ইসলাম সোনা মিয়া (৫৩)কে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে কুপিয়ে মারাত্মক যখম করে ঘটনার সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মার পিট করে দ্রুত মোটর সাইকেল যোগে স্থান ত্যাগ করে এবং সেনা সদস্য সাদ্দাম বলে আমি আর্মিতে চাকুরী করি আমাকে কিছু করার ক্ষমতা নাই।
স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমিক চিকিৎসা দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। স্বজনদের মাধমে জানাযায় সাদ্দাম হোসেন বর্তমানে শেখ হাসিনা সেনানিবাস লেবুখালী, বরিসালে কর্মরত আছেন।
এবিষয়ে অভিযুক্ত সেনা সদস্যের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (অতিঃ দায়িত্ব) হারান পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা প্রক্রিয়াধীন আসামিদের আটকের জোর চেষ্টা চলছে।