রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নড়াইল ডিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেক্স
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২০ Time View

জুয়ার আসর থেকে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন বুড়িখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের সোহেল রানা রনি(৪০) এবং নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের আলমগীর মোল্লা (৩৬), আমিনুর শেখ(৪২) ও হুমায়ুন কবির(৩৬)।

এ সময় সোহেল রানা রনির নিকট থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা এবং জুয়ার আসর থেকে নগদ ৩০,২০০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin