বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

হরিপুরে এইচ.এস.সি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কলিন চন্দ্র ( ইত) রায়, ঠাকুরগাঁও।
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৪ Time View

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় আরফিন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত- আরফিন আক্তার আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি ডিকে ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

গেদুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হক আমিন টিভি অনলাইনকে জানান, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিলেন। তার বাবা বাসায় ছিলেন না। এ সময় রেজাল্ট শোনার পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আমিন টিভি অনলাইন কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটি এইচএসসিতে অকৃতকার্য হয়েছে। সে ক্ষোভ থেকে হয় তো আত্মহত্যা করেছে। পরে আর বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin