
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় বিশুদ্ধ পানি
সরবরাহ নিশ্চিত করে পৌরবাসীর মন জয় করে নিয়েছেন নগর পিতা মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
পৌরসভার দায়িত্ব নিয়ে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
স্থাপন করেন তিনি। ১৯৯০ সালে পৌরসভার সৃষ্টি লগ্ন থেকে সুপেয় পানির সংকটে ছিল পৌরবাসী। কিন্তু মনিরুজ্জামান বুলবুল নির্বাচীত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে পাইপ লাইন বসিয়ে পানি
সরবরাহ নিশ্চিত করেন।
পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পৌরসভার উদ্যোগে পানির গুণগত মান পরীক্ষার সহজ
সুবিধা পাচ্ছে হতদরিদ্র জনগোষ্ঠী। ফলে সহজেই
পৌরবাসী আর্সেনিকোসিস রোগ থেকে মুক্তি পাওয়াসহ পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছে। তিনি আরো বলেন-পৌর সভার মেয়রর স্যারের উদ্যোগে কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষার কার্যক্রম চালু
হয়েছে। পৌরসভার পানি শাখা হতে পানির গুণগত মান পরীক্ষা করা হচ্ছে।
পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে ইসেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।
এবিষয়ে কলারোয়া পৌরসভার মেয়র বলেন-পৌরবাসীর সহযোগিতা পেলে আরো বেশি বেশি কাজ করে পৌরসভার উন্নয়নে আরো ভূমিকা রাখবেন।