সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
নড়াইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নড়াগাতীতে হিন্দু যুবককে মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ নড়াইলে হারানো ৩৬ মোবাইল উদ্ধার কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ! কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড

নড়াগাতীতে হিন্দু যুবককে মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে ১২ হাজার টাকা অগ্রিম নেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে বাড়িতে ডেকে নিয়ে ৫০ হাজার টাকা দাবি, মারধর ও জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার ছেলে রমজান শেখের বিরুদ্ধে। গত শুক্রবার (৩০ অক্টোবর) যোগানীয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেবু শিকদার অভিযুক্ত রমজান শেখ ও তার পিতা বিএনপি নেতা আমোদ শেখের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেবু শিকদার থানার উত্তর ডুমুরিয়া গ্রামের বাসুদেব শিকদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবু শিকদার পেশায় ট্রলি চালক। প্রায় এক বছর আগে অভিযুক্ত এক ব্যক্তির ট্রলি চালানোর সময় তিনি ১২ হাজার টাকা অগ্রিম নেন। পরে শারীরিক অসুস্থতা ও বাবার দেখাশোনার কারণে ট্রলি চালানো বন্ধ করে অন্য চালকের ব্যবস্থা করে দেন। গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে রমজান শেখ তাকে বাড়িতে ডেকে অগ্রিম নেওয়া ১২ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দাবি করেন। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত রমজান শেখ ফোন করে দেবু শিকদারের বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এতে সংখ্যালঘু পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিযুক্ত রমজান শেখের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে মারধর করা হয়নি। আমার কিছু পাওনা টাকা সে পরে দেবে বলায় তারই সম্মতিতে স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin