
ডেস্ক নিউজঃ
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা”

প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে কালিয়া উপজেলা প্রশাসন। ১৪ এপ্রিল (সোমবার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে এ বর্ষবরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার সরকারি আব্দুস সালাম ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পালিত হয় দিবসটি।

এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মোঃ রাশেদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ওয়াহিজ্জুমান মিলু পৌর বিএনপি’র সভাপতি সেলিম শেখ ও সেক্রেটারী সেলিম রেজা ইউসুফ, জামায়াতে ইসলামের উপজেলা সভাপতি মাওঃ তরিকুল ইসলাম,

কালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দবির উদ্দিন, বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদের সভাপতি মাওঃ মফিজুর রহমান, বাংলাদেশ জমিয়তে ইসলামের উপজেলা সভাপতি মাওঃ হাফিজুর রহমান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।