বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় গৃহবধুর ঝুলান্ত লাশ উদ্ধার

নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৬৮৭ Time View

নড়াইলের কালিয়া উপজেলার চর ডুমুরিয়া গ্রামের শিহাব শিকদারের দ্বিতীয় স্ত্রী শারমীন আক্তারের(২৬) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নড়াাতি থানা পুলিশ। বুধবার (২২মার্চ) বিকালে শিহাবের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শারমীন আক্তারের বাড়ি ব্রাম্মনবাড়িয়া।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শারমীন আক্তারের সাথে ফেসবুকের মাধ্যমে বিগত ৮ মাস আগে শিহাব শিকদারের পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় গত ২ মাস আগে তারা গোপনে বিবাহ করে বাড়িতে আসলে শারমিন আক্তার জানতে পারে শিহাবের আগের স্ত্রী এবং দুটি সন্তানও রয়েছে। এরপর থেকে তাদের পারিবারিক ঝামেলা লেগে ছিলো। ঘটনার দিন সকালে প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলাকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরবর্তিতে বিকালে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকন্ত সাহা বলেন, ঘরের ভিতর আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। প্রতিবেশীরা ঝুলান্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার পা খাটের উপরে লাগানো ছিল। লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin