বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ভোক্তা অধিদকার আইনে ৮ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা।

মোঃ আজিজুর বিশ্বা,লোহাগড়া, নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬০৮ Time View

নড়াইলের লোহাগড়ায় নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে উপজেলার ৮ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাতাসি, মানিকগঞ্জ, লোহাগড়া ও লক্ষ্মীপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জানা গেছে, অভিযানে মেসার্স নিউ যশোর ফুডকে ২০ হাজার টাকা, মেসার্স আতাউর স্টোরকে এক হাজার, মেসার্স মানিক স্টোরকে পাঁচ হাজার, মেসার্স ভাই ভাই স্টোরকে এক হাজার, মেসার্স মিথুন স্টোরকে পাঁচ হাজার, মেসার্স লোকনাথ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দশ হাজার, মেসার্স অপূর্ব মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার, মেসার্স সাহা সুইটসকে পাঁচ হাজারসহ মোট ৫২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের সকল অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin