বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পদোন্নতি জনিত বদলি উপলক্ষে ইউএনও মহসিন উদ্দিন কে অফিসার্স ক্লাবের বিদায়ী সংবর্ধনা।

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ Time View

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের পদোন্নতি জনিত বদলি উপলক্ষে আজ মঙ্গলবার রাতে অফিসার্স ক্লাব তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলায় তিনি প্রায় ২ বছর ৮ মাস নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্টার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া বিথী। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ বাবলী শবনম। সংবর্ধিত বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাফরোজা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার সেলিম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক প্রমুখ।
এ ছাড়া উপজেলার সকল কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin