বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় রাতের অন্ধকারে আগুন লেগে সব কিছু পুরে ছাই!

রাসেল বিশ্বাস, ভাঙ্গা,ফরিদপুর।
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৫৩ Time View

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরী কান্দা সদরদী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে বসত ঘর বাড়ি ও ব্যাটারি চালিত ভেন গাড়ি সহ ঘরের আসবাবপত্র। বৃহস্পতিবার রাত ১ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চৌধুরী কান্দা সদরদীর বাদশা মাতুব্বরের মেয়ের জামাই রিপন শেখের বাড়ি ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। । এ সময় স্থানীয়রা আশেপাশে পানি না থাকায় টিউবয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ব্যাটারি চালিত ভ্যান গাড়ি মোবাইল ফোনসহ ঘরের ভিতরে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়৷ আগুনের লেলিহান শিখায় পাশে থাকা কয়েকটি গাছ ও পুড়ে যায়। রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোকেরা খবর পেয়ে আসলেও গাড়ি নিয়ে ঢুকতে পারেনি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। মো রিপন শেখ জানান বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে টিউওয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না, পরে তারা এসে পরিদর্শন করে যান। এই অগ্নিকাণ্ডে আমার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় ব্যক্তি মিরু মাতুব্বর বলেন আমরা রিপনের চিৎকার শুনে ছুটে আসি এসে দেখি তার ঘরে আগুন লেগেছে আশেপাশে পুকুর না থাকায় টিউবওয়েল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি ততক্ষণে রিপনের ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin