বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়ার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মো: নাছির উদ্দিন, গজারিয়া, মুন্সিগঞ্জ।
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭৭১ Time View

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী স্কুল মাঠে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির উপস্থিতিতে, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মুহম্মদ লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তদন্ত অফিসার মুক্তার হোসেন, প্রধান শিক্ষক হানিফ প্রধান, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ ফরাজী, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, ইউপি সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় স্কুলের উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন মৃণাল কান্তি দাস ও মিজানুর রহমান প্রধানসহ উপস্থিত বক্তাগণ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের ক্রেস্ট ও প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin