বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পিতার ময়না তদন্তের রিপোর্ট আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুত্র নিহত!

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭০১ Time View

নড়াইলে পিতার ময়না তদন্তের রিপোর্ট আনতে গিয়ে ইস্রাফিল মোল্যা(৩৫) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া-নড়াইল সড়কের তালতলা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সদ্য মৃত ইসহাক মোল্যার ছেলে।

স্বজন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারী সকালে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পাটনা সুইসগেট সংলগ্ন নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার (৭৫) লাশ উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। ওইদিন তার লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে ২৬ জানুয়ারী থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন।
পিতা ইসহাক মোল্যা’র মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট আনতে গিয়ে লাশ হলো তার বড় ছেলে ইস্রাফিল।

নিহতের ভাই একই সিএনজিতে থাকা ইসমাঈল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার ময়নাতদন্তের রিপোর্ট নিতে নড়াইলের উদ্দেশে রওনা হয়ে লোহাগড়া থেকে সিএনজি যোগে আমরা তিন ভাইসহ আরো অজ্ঞাত দুই জন যাত্রীকে নিয়ে নড়াইলের উদ্দ্যেশ্যে রওনা করে সিএনজি চালক।
পথিমধ্যে তালতলা নামক স্থানে পৌঁছালে রাস্তা পার হওয়ার জন্য ৬-৭ বছরের একটি শিশু বাচ্চা দৌড় দেয়। বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আমার ভাই সিএনজির চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়’রা আমার ভাইসহ আমাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে মৃত বলে ঘোষণা করেন। অন্যরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin