বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সাংবাদিকের বাড়ীত হামলা, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের!  

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর থানার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা  গ্রামে সাংবাদিক আমিনুর রহমানের বাড়ীত হামলা, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছ। ১১ অক্টোবর (শুক্রবার) ওই সাংবাদিকের মা চায়না বেগম বাদি হয়ে অভিযুক্ত  ৯ জন ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৮। বাদি একই গ্রামের খায়রুল মোল্যার স্ত্রী। 

মামলা সূত্রে জানা যায়,  কিছুদিন আগে ওই গ্রামে বাদীর মটরসহ দুটি মটর চুরি হলে এলাকাবাসী মটরসহ চিহ্নিত চোর বাহের কাজীকে আটক করে হাফিজুর মাতুব্বরের কাছে সোপর্দ করেন। ওই মাতব্বর নামমাত্র বিচার করে ভুক্তভোগী বাদী ও তার স্বামীকে লাঞ্ছিত করে। বিষয়টি বাদীর বড় ছেলে সৌদি প্রবাসী সাংবাদিক আমিনুর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করলে চোর ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ০৯ অক্টোবর (বুধবার)  সন্ধ্যার দিকে উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাতরা দেশীয় অস্ত্রে বাড়ীতে ঢুকে বাদীর বাড়ীঘর ভাংচুর করে এবং খুন করার উদ্দেশ্যে বাদি ও তার স্বামীকে মারপিট ও কুপিয়ে হাড়ভাংগা জখমসহ গুরুতর আহত করে। বাদী ও তার আহত স্বামী  নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় আসামীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটপাট করে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আসামীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান  বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin