রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

হাকিকুল ইসলাম খোকন,নিউইয়র্কঃ
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭১ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

সাবেক ছাত্রনেতা, প্রখ্যাত অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। দলটির নাম হচ্ছে বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে বাংলাদেশ জাস্টিস পার্টি (Bangladesh Justice Party) হিসেবে পরিচিতি পাবে।
দলটির আত্মপ্রকাশ নিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা শেষে এসব তথ্য দেন তিনি।খবর বাপসনিঊজ।
অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে নতুন এ পার্টির। এই দলের প্রতীক হিসেবে শান্তির প্রতীক কবুতর ঠিক করা হয়েছে।
সোহেল রানা শিক্ষা জীবনে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৬৫ সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস, ১৯৬৮ সালে পুরো পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ পান।
আজীবন আওয়ামী লীগ করেও অনেকবার দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পাননি। মনের ক্ষোভে তিনি জাতীয় পাটিতে যোগদিয়েছিলেন ।
সভায় নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌবাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান।

সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ, তরুণ আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনীতিক ডা. সালাহ উদ্দিন ভুইয়া, বিএলডিপির প্রেসিডিয়াম মেম্বার এম আমানুল্লাহ, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, হাসিবুল ইসলাম জয়, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি কাজী শামসুল ইসলাম রঞ্জন, রাজনীতিক গুলজার হোসেন, রাজনীতিক হিরু রহমানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin