মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ Time View

ডেস্ক নিউজঃ

১০ম গ্রেডে বেতনভাতা বাস্তবায়নের দাবিতে নড়াইলে প্রাথমিক সহকারি শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মাছিমদিয়া পিটিআই ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন সহকারি শিক্ষক মো. ইব্রাহিম মোল্যা, কেয়া ঘোষ, নাজমুল ইসলাম,সিকদার মেহেদী হাসান সজীব,রাশা নন্দী, জুয়েল রানা, সৌরভ রায়, মাহামুদুল হাসান, সামাউল নাহার বৃষ্টি প্রমুখ। মো. ইব্রাহিম মোল্যা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগড়। তারা চাকুরি জীবনে তৃত্বীয় শ্রেণির কর্মচারির গ্রেডে বেতনভাতা গ্রহণ করে থাকেন। সর্বসাকুল্পে একজন প্রাথমিক স্কুলের সহকারি শিক্ষক ১৯ হাজার ৩০০ টাকা পেয়ে থাকেন। এই বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। তারা ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন।

কেয়া ঘোষ বলেন, বৈষমা বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এই সরকার এখন ক্ষমতায়। আমরা আমাদের দাবি পূরণের ব্যাপারে সদয় দৃষ্টি কামনা করছি।
নাজমুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যে বেতনভাতা পেয়ে বাকি সেই বেতনে বর্তমান বাজারে ১৫দিন সংসার খরচ চলে। পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে আমাদের স্কুলে আসতে হয়। ছাত্রদের ক্লাস করাতে হয়। তিনি ১০ম গ্রেডে বেতনভাতা প্রদানের দাবি করেন। সৌরভ রায় বলেন, পরিবারের চাহিদা পূরণের চাপ মাথায় নিয়ে বিদ্যালয়ে এসে ছাত্রদের মেধা বিকাশে ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা যায় না। ১০ম গ্রেডে বেতনভাতা দেয়া হলে প্রতি মাসে ২৬ হাজার টাকা করে পেত পারি। তিনি বলেন, আমাদের কষ্টের জীবনের আকৃতি সদাশয় সরকার মেনে নেবেন বলে আমরা আশা করি।

সামাউল নাহার বৃষ্টি দাবি করেন, আর্ন্তজাতিক স্কেলের মানদন্ডে ভারত, শ্রীলঙ্কার শিক্ষার মান ২০ দশমিক ৮। পাকিস্তানের ১১ দশমিক ৩, বাংলাদেশের শিক্ষার মান ২ দশমিক ৮। তিনি বলেন, আমাদের ১০ম গ্রেডে বেতনভাতা দিতে হবে। আমাদের এক দফা এক দাবি।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin