মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

শান্ত কলারোয়াকে অশান্ত করতে আবারও কথিত সার্কাসের অনুমতি পেতে দৌড় ঝাপ শুরু।

সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬০ Time View

শান্ত কলারোয়াকে অশান্ত করতে একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন
করেছে। কৃষি মেলার অনুমতি নিয়ে এই কর্মকান্ড চালানোর পায়তায় করছে চক্রটি।
এই মেলার অনুমতি পেলে কলারোয়া আবারও অশান্ত পরিবেশে সৃষ্টি হবে। একটি
সূত্রে জানা গেছে, যতসামান্য ও নামেমাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে
সেখানে প্রদর্শিত হবে অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশার আড্ডা। এছাড়া
সেখানে মেয়েদের দিয়ে অর্ধনগ্ন নয় বরং প্রায় উলঙ্গ অশীল ড্যান্স করানো
হবে। থাকবে ওয়ানটেনসহ বিভিন্ন নামীয় জুয়ার আসর। বাদ যাচ্ছে না মদ,
ফেনসিডিল, গাঁজাসহ নানান ধরনের নেশার আড্ডাও। ইতি মধ্যে সাতক্ষীরার
কালিগঞ্জ, আশাশুনি ও পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় নেয়া কৃষি মেলার
নামে অশালিন নৃত্য, ড্যান্স, জুয়া হওয়ায় এলাকাবাসী বিভাগী কমিশনার সহ
সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এর মধ্যে কালিগঞ্জ, আশাশুনিতে
মেলা বন্ধ হয়েছে। পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় একটি বন্ধ থাকার পরে
আবারও শুরু হয়েছে। এতে এলাকাবাসী ওই কৃষি মেলা বন্ধের দাবী জানিয়েছেন।
মেলা বন্ধ না হলে যে কোন সময় হামলা-সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশাংখা করা
হচ্ছে। এতে আইন শৃঙ্খলা অবনতি হবে। ইতিমধ্যে সার্কসের আবেদন পত্র জেলা
প্রশাসকের দপ্তরে চলে এসেছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের অনুমতি পেলেই
শুরু হয়ে যাবে সার্কাস খেলার নামে অশালিন ড্যান্স। তার পরে শান্ত
কলারোয়ায় শুরু হবে অশান্ত পরিবেশ। এদিকে মেলার অনুমতি পাওয়ার আগেই
কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সরকারি মাঠ দখল করে শুরু
হয়েছে প্যান্ডের কাজ। সচেতন সুধি সমাজ এধরণের অনৈতিক কর্মকান্ডে অনুমতি
না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin