বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৯১ Time View

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া

নড়াইলের নড়াগাতী থানার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (বুধবার) দুপুরে ওই স্কুল চত্বরে ২০২৪ সালের এস,এস,সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এ প্লাস পাওয়া তিন শিক্ষার্থীসহ ৫২ জনকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া জিপিএ ৫ পাওয়া তিন জনকে বইও উপহার দেওয়া হয়।
বাংলা বিষয়ের সিনিয়র শিক্ষিকা শার্মিলা আক্তার ও খান আজিজুর রহমানের সঞ্চালনায় ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বাইজিদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষকবৃন্দসহ অভিভাবক ইকবাল হোসেন, শিকদার কোমর উদ্দিন, চৌধুরী নাজমুল ইসলাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন হিরু বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী মোল্যা, শামসুল হক শেখ, আব্দুল কুদ্দুস মোল্যা ও ইউসুফ আলী শিকদারসহ অত্র স্কুলের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে মোঃ বাইজিদ মোল্যা বলেন, ২০২৪ সালে আমাদের স্কুল থেকে ৫৩ জন শিক্ষার্থী এস,এস,সি পরীক্ষা দিয়ে ৫২ জন উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও লেখাপড়ায় মনোযোগী করতে সভাপতি হিসাবে আমিই প্রথম সংবর্ধনার আয়োজন করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ভাল ফলাফল ধরে রাখতে সকলকে রাজনীতির উর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া খুব শিঘ্রই চার তলা ভবনের কাজ শুরু হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin