
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে আবির রায় (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং ২০২৫ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে। তিনি শিবানন্দপুর গ্রামের বিমল রায়ের ছেলে।