বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

‎বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কালিয়ার পিরোলীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০১ Time View

ডেস্ক নিউজঃ

‎”আপনার চোখকে ভালোবাসুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের চোখের গুরুত্ব, চোখের যত্ন এবং দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারা বিশ্বের ন্যায় নড়াইলের কালিয়া উপজেলার পিরোলীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় “এক্সপ্যান্ডিং সাসটেইনেবল মডেল অফ ভিশন সেন্টার টু ডেলিভার কমপ্রিহেনসিভ প্রাইমারি আই কেয়ার সার্ভিসেস ইন রুরাল বাংলাদেশ” প্রকল্পের আওতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ওইদিন বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিরোলী উত্তরপাড়া ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো: এহসানুল কবীর, প্রোগ্রাম হেড মীর মিজানুর রহমান, পিরোলী ভিশন সেন্টারের সমন্বয়কারী মো: কামাল হোসেনসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় জনগণসহ নানাবিধ শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে পিরোলী ভিশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে ভিশন সেন্টারে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠিত চক্ষু শিবিরে ১১৫জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ২৬ জনকে বিনামূল্যে চশমা ও ৪৭ জনকে ঔষধ এবং ২৮জন ছানীজনিত রোগীকে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমনিতে বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
‎উল্লেখ্য, গ্রামীণ এলাকায় টেকসই ভিশন সেন্টারভিত্তিক প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে আরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল দ্বারা পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে পিরোলী ভিশন সেন্টার স্থানীয় জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

‎
‎
‎
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin