
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কালিয়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে কালিয়া পৌরসভার উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মো. শেখ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজা রাব্বী কামাল, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আর্মস্ট্রংসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।