বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী

সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

সৈয়দ খায়রুল আলম, আন্তর্জাতিক ডেস্কঃ

দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আটক ও কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নারী-পুরুষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। ফেরত আসাদের মধ্যে চারজন নারী ও ৪৩ জন বিভিন্ন বয়সের পুরুষ রয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে বিএসএফ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার সহযোগিতায় তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ফেরত আসা বাংলাদেশিরা ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সিলেটসহ বিভিন্ন জেলার বাসিন্দা। কাজের সন্ধানে দুই-তিন বছর আগে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। পরে ভারতের তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে দীর্ঘদিন ক্যাম্প ও কারাগারে রাখে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম বলেন, দেশে ফেরত আসা ব্যক্তিদের শেল্টারহোমে রেখে পরিচর্যা ও কাউন্সেলিং শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, বিভিন্ন সময় দালালচক্রের মাধ্যমে অসহায় মানুষ অবৈধভাবে ভারতে গিয়ে বিপদে পড়েন। এ ধরনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin