বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় ছোট ভাই এনায়েত মোল্যার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি ও হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই ডাঃ মোতালেব হোসেন। তারা বাবরা হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের মৃত মোকলেছ মোল্যার ছেলে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে ডাঃ মোতালেব বলেন, এনায়েতের বিরুদ্ধে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ রয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলতে চান না উল্লেখ করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ড থেকে ভাইকে বিরত থাকতে বলায় তার সন্তান সাব্বির ও আনিককে হত্যার উদ্দেশ্যে এনায়েতের লোকজন মারধর করেছে। এ ঘটনায় থানায় ও আদালতে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin