বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ১৬-১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজঃ

“প্রাণী মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় ১৬ থেকে ১৮ আগস্ট তিন দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হতে যাচ্ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুর সাঁতার প্রতিযোগিতা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান।
১৬ আগস্ট বিকেল ৩টায় র‌্যালি, সাড়ে ৩টায় আলোচনা সভা ও বিকেল ৪টায় পোনা অবমুক্ত করা হবে। ১৭ আগস্ট মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ১৮ আগস্ট পুকুর সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং সভাপতিত্ব করার কথা রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের।
আয়োজকরা জানান, নিরাপদ মাছ উৎপাদন, আধুনিক মৎস্যচাষ সম্প্রসারণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin