বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৯৮ Time View

ডেস্ক নিউজঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা ফারজানা (২২), তাঁর বোন রুবিয়া (২০) এবং ফারজানার ২২ মাস বয়সী কন্যাশিশু। ফারজানা শেখ শিহাবের স্ত্রী এবং রুবিয়া তাঁর শ্যালিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও মেয়েকে নিয়ে খুলনা থেকে নিজ বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin