
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামের প্রবাসী যুবক ওমেদ খাকী (২৪) মাওয়ায় ইলিশ খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমেদ খাকি ওই গ্রামের বশার খাকির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মাওয়া ঘাটে ইলিশ খেতে যান। ফেরার পথে দুর্ঘটনায় ওমেদ খাকী গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তরুণদের মোটরসাইকেল চালনায় আরও সতর্কতা অবলম্বন, হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।