
ডেস্ক নিউজঃ
অতিবৃষ্টি ও নদীভাঙনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নড়াইলের কালিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নদীভাঙনপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণসামগ্রী মজুত, উদ্ধার কার্যক্রম জোরদারসহ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সভায় কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।