
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নবগঙ্গা নদীর ভয়াবহ ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধনের এক সপ্তাহের মাথায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।
শনিবার (১১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার নেতৃত্বে প্রতিনিধি দলটি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ, উপসহকারী প্রকৌশলী সামেম রাসেদ এবং কার্যসহকারী আনিসুর রহমান মোল্যা।
পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপুর্ণ জায়গা আগে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবেন বলে জানান। এ সময় এলাকাবাসী দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।