
ডেস্ক নিউজঃ
আগামীর মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা বারোটার দিকে উপজেলার কালুখালি ধাড়িয়াঘাটা মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাহির বিশ্বাসের উদ্যোগে ওই এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানার পৃষ্ঠপোষকতায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ মহৎ আয়জোন করা হয়। এসময় ওই বিদ্যালয়সহ আশপাশের ৮ টি বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি সহায়িকা বই প্রদান করা হয়।
জানা গেছে, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানা দীর্ঘদিন ধরেই নীরবে ও প্রচারের আড়ালে থেকে শিক্ষা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অবদান রেখে আসছেন। তার এমন নিরলস সহযোগিতা এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. লুৎফার রহমান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠু, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মোল্যা, সাবেক ছাত্রদলের সভাপতি আলমগীর কবির ও জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ফসিয়ার রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।