বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদক মুক্ত, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন 

শরিফ মিয়া, জামালপুর
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

শরিফ মিয়া, জামালপুর

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে 
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদকবিরোধী,জুয়া এবং নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে এক বিশাল র‍্যালী,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭জুলাই)দুপুরে সাপধরী ইউনিয়ন মন্ডলপাড়া বাজারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। ব্যানারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়,হয় মাদক ছাড় নয়তো সাপধরী ইউনিয়ন ছাড়!
​মানববন্ধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বক্ত্য বলেন,তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এলাকা থেকে যেকোনো মূল্যে মাদক ও জুয়া নির্মূল করতে হবে।এছাড়া দেশীয় মাছের প্রজনন ও নদী-নালার জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার জোর দাবি জানান। 
ইসলামপুর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লু রহমান বক্তব্য বলেন,সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন মাদককে প্রতিরোধ করি। তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই।
উক্ত মানববন্ধন ও পথসভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সুরুজ মন্ডল ও সাপধরী ইউনিয়ন  বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আজিজ মন্ডল,কৃষক দলের সভাপতি জহরুল সেখ, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন,যুবদলের সভাপতি শাজাহান মন্ডল,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ফেক্কু,সাংগঠনিক সম্পাদক হুরমুজ আলী মন্ডল,ওযার্ড বিএনপি সভাপতি ইউপি সদস্য রশিদ প্রমানিক, মোজাফফর মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin