রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নড়াইলে পাথর বোঝাই ট্রাক উল্টে বসত ঘরে, স্কুলছাত্রী নিহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮১ Time View

ডেস্ক নিউজঝ

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খালপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু খানম (১২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতু নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নলদী পুলিশ ক্যাম্পের এএসআই আনিচুজ্জামান জানান, ঘুমন্ত অবস্থায় ট্রাক ও পাথরের চাপায় দুই বোন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin