বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ইসলামপুরে দশানী নদীর ভাঙন: বিলীনের পথে ফসলি জমি আতঙ্কে নদীপাড়ের মানুষ

শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১১৭ Time View

শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত উপচে পড়ে ফসল আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে বোলাকীপাড়া দশানী নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতিমধ্যেই ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে ফসল আবাদি ও বসতবাড়ি নদী পাড়ের বাসিন্দা।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মসুর মিয়া,শাহিন,সরুজ আলী ও ওয়ারেজ মিয়া জানান, নদী ভাঙনে আবাদি জমি ও মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবার বর্ষার শুরুতেই দশানী নদীর রুদ্রমূর্তি দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ভাঙন কবলিত এলাকার সাবেক মেম্বার বদর আলী ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিষ্টার, সাদিকুল ইসলাম,সাজু মিয়া,গাজিউর রহমান ও ফরিদসহ আক্ষেপ করে বলেন,”নদী যেভাবে ভাঙতাছে,যেকোনো সময় আমাগো ঘরবাড়ি নদীতে চইলা যাইব। রাইতে চোখে ঘুম নাই।
ইউপি সদস্য ও ওযার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বলেন,বোলাকিপাড়া গ্রামের পাতারু বাড়ী হয়ে জবেদ আলী বাড়ী প্রজন্ত প্রায় এক কিলোমিটার নদী
ভাঙন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ফেলানোসহ স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় এমপি,পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin