বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে নগদ টাকাও স্বর্ণালংকার চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২২০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামের বিধবা মাহামুদা বেগম (৬০) এর বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘর তালাবদ্ধ রেখে মেয়ের বাসা থেকে বেড়িয়ে ২৮ জুন বাড়ীতে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ২৯ জুন (সোমবার) ওই নারী নড়াগাতী থানায় অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাহামুদা বেগম ওই গ্রামের মৃত গাজী মুক্তার হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে নগদ অর্থ, বিভিন্ন ওজনের স্বর্ণের গহনা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৬ লক্ষ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin