বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় অভিযোগ দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৪১ Time View

ডেস্ক নিউজঃহ

নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাত ভাইদের হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম সরদার প্রতিপক্ষ মৃত আবুল কালাম সরদারের ছেলে টুলু সরদার (৬৫) ও সোহরাব সরদার (২৯) সহ ৬ জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নুর ইসলাম সরদার ওই গ্রামের মৃত টুকু সরদারের ছেলে।

অভিযোগ ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আদালতে মামলা বিচারাধীন থাকলেও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমিতে বালু ভরাট করতে থাকে। এতে বাঁধা দেওয়ায় ২৬ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুর ইসলাম সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে নুর ইসলাম সরদার, তার ভাই ও পরিবারের সদস্যদের সহ তার বৃদ্ধ মাকেও মারধর করেন। তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরআহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনাকে নিছক নাটক বলে জানিয়েছেন অভিযুক্ত টুলু সরদার। তিনি বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার মুখে ইট দিয়ে আঘাত করলে আমি পড়ে যাই। পরে ভাই ও ছেলেরা এসে হয়ত হালকা মারামারি করেছে। তবে এটা নিজেদের পারিবারিক বিষয় আমরা মিমাংসা করে নিব।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin