বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, শিক্ষক দম্পতি আহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক শিক্ষক ও তার স্ত্রী আহত হয়েছেন। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল দরজার তালা ভেঙে শুনিল চন্দ্র বেপারী ও বৃন্দাবন চন্দ্র বেপারীর বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা। একপর্যায়ে বাগুডাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুনিল চন্দ্র বেপারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাধা দিতে গেলে তার স্ত্রী কল্যাণী রানী সরকারও আহত হন। তিনি স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।শুনিল চন্দ্র বেপারী নলামারা গ্রামের মৃত বিষ্ণু চরণ বেপারীর ছেলে।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin